বার্তা নিউজ/ ১৩ আগষ্ট ২০১৬ / বন্দর থানা পুলিশ পৃথক জিআর মামলার ৩ ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার রাতে বন্দর থানার দক্ষিন লক্ষনখোলা ও পুরান বন্দর চৌধূরীবাড়ী এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলো বন্দর থানার দক্ষিন লক্ষনখোলা এলাকার মনির মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী রিপন (৩৬) ও পুরান বন্দর চৌধূরীবাড়ী এলাকার আব্দুল জলিল মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী জুয়েল (৩১) ও বন্দর তিনগাঁও এলাকার সেলিম গাজী মিয়ার ছেলে বন্দর থানার ৫৬(৭)১৬ নং মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মৃদুল (২২)। ধৃত ৩ ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে পৃথক ওয়ারেন্ট গতকাল শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। 


Post a Comment

Disqus