বার্তা নিউজ/ ২৮ জুলাই ২০১৬/ বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত বুধবার রাতে পুলিশ তাদের বন্দর লেল লাইন ও মদনপুর লাউসার এলাকা থেকে গ্রেফতার করে। পুলিশ তাদের কাছ থেকে ২শ’ ৫ পিছ ইয়াবা ও ২শ’ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ব্যপারে থানায় পৃথক দু’টি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো মদনপুরের লাউসার এলাকার মৃত আঃ মালেক মিয়ার ছেলে জাহাঙ্গীর (৪৫)। পুলিশ তার কাছ তেকে ২শ’ ৫০ গ্রাম গাঁজা ও বন্দর রেল লাইন এলাকায় জাতীয়পার্টির নামধারী নেতা ওসমান গণীর বাড়িতে অভিযান চালিয়ে বন্দর ত্রীবেনী পুল এলাকার মৃত কোফাজ্জল মিয়ার ছেলে বিপুল সিকদার ওরফে বিপ্লব (৩৫) ও বন্দর কলাবাড় এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে রাসেল (৩০) কে ২শ’ ৫ পিছ ইয়াবাসহ গ্রেফতার করে। এ সময় ওসমান গনী পালিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার পুলিশ তাদের আদালতে পাঠান করে।

Post a Comment
Facebook Disqus