বার্তা নিউজ / ২৭ জুলাই ২০১৬ / বন্দরের মীরকুন্ডি উচ্চ বিদ্যালয়ে রেজিস্টেশনের নামে ২য় বার টাকা আদায়ের অভিযোগে সংবাদ প্রকাশের পর অভিবাবক ও এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রীয়া দেখা দিয়েছে। মে মাসে জেএসসি পরীক্ষার জন্য রেজিস্টেশন ফি বাবাদ ১শ’ টাকা ও বিভিদ বাবদ ২শ’ টাকা মোট ৩ শ’ টাকা আদায় করা হয়। সম্প্রতি আবারও ২শ’ ৫০ টাকা করে পরীক্ষার্থীদের কাছ থেকে আদায় করা নিয়ে ২য় বার রেজিস্টেশনের টাকা নেয়া হচ্ছে বলে অভিযোগ উঠে। কয়েক জন অভিবাবক এ অভিযোগ করলে এ নিয়ে সংবাদ প্রকাশ হয়। এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রয়া শুরু হয়। এ বিষয়ে সরে জমিনে গিয়ে স্কুলের প্রধান শিক্ষক মোঃ আইয়ূব আলী ভ’ইঁয়ার সাথে কথা বলে জানা যায় মে মাসে সরকারি নিয়ম অনুযায়ী জেএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে রেজিস্টেশন ফি বাবদ ১শ’ টাকা করে নেয়া হয়েছে। তার স্কুলে ৯৮ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষার জন্য রেজিস্টেশন করে। এ বছর নিয়মিত ৯৮ ও ২০ জন অনিয়মিত শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবে। এখন সরকারি পত্র নং:৫৩৮/মাধ্য-পরী/২০০৩/৮৯৬ স্বারকের প্রজ্ঞাপন অনুযায়ী ফর্ম ফিলাপের জন্য সরকার নির্ধারিত ২শ’ ৫০ টাকা করে নেয়া হচ্ছে। আগে নেয়া হয়েছে রেজিস্টেশন বাবদ এখন নেয়া হচ্ছে ফর্ম ফিলাপ বাবদ। ২টি বিষয় এক নয়। যেভাবে সংবাদটি প্রকাশ করা হয়েছে তা হয়তো প্রতিনিধি বুঝেননি বা কোন অভিভাবক তাকে বুঝাতে পারেনি। এ জন্য ভুল সংবাদ প্রকাশ করেছে। এ ব্যপারে অবিভাবক প্রতিনিধি শাহআলম জানান, বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী দরিদ্র পরিবারের সন্তান। তারা স্কুলের মূল বেতনও দিতে পারেন না। অনেক কম টাকা দিয়ে এ বিদ্যালয়ে শিক্সার্থীরা লেখা পড়া করার সুযোগ পাচ্ছে যা উপজেলার মধ্যে অন্য স্কুলে এ সুযোগ পাবেনা। দেখা যায় এ স্কুলে ভর্তি ফি মাত্র ৭শ’ ৫০ টাকা । এ টাকা দিয়েও অনেকে ভর্তি হতে পারে না। স্কুল কর্তৃপক্ষ এলাকার স্বার্থে ও শিক্ষার্থীদের শিক্ষাদানের সুযোগ সৃষ্টির জন্য ৩/৪শৎ টাকা নিয়েও ভুর্তি করেছেন।

Post a Comment
Facebook Disqus