বার্তা নিউজ / ৪আগষ্ট ২০১৬/ লক্ষ্মীপুর সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মোবাইল ফোনে থানায় ডেকে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. নোমান খসরু রতনকে ৭ ঘণ্টা থানায় আটকে রেখে সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার পর রাত ৯টায় তাকে ছেড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে ওসির বিরুদ্ধে।

নোমান খসরু রতনের অভিযোগ, প্রতিপক্ষের কাছ থেকে প্রভাবিত হয়ে বাবু হোসেন নামে এক যুবককে আটকের পর ইয়াবাসহ চালান করে দালাল বাজার পুলিশ ফাঁড়ির এএসই সোহেল মিয়া। এ ঘটনায় গত ১ আগস্ট পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন বাবুর স্ত্রী।  দালাল বাজার অস্থায়ী পুলিশ ক্যাম্পের এএসআই সোহেল মিয়া এলাকার নিরপরাধ লোকজনকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। এর প্রতিবাদ করায় ওসি আবদুল্ল্যা আল মামুন ক্ষিপ্ত হয়ে কোন কারণ ছাড়াই তাকে থানায় ডেকে নিয়ে ৭ ঘণ্টা আটকে রাখে। এক পর্যায়ে অলিখিত কাগজে স্বাক্ষর নিয়ে তাকে ছেড়ে দেয়।
লক্ষ্মীপুর সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া বলেন, রতন কোন মামলার আসামি নয়, তার বিরুদ্ধে থানায় অভিযোগ নেই। একটি বিষয়ে জিজ্ঞাসাবাদ করে পরে তাকে ছেড়ে দেয়া হয়। তবে অলিখিত কাগজে স্বাক্ষর নেয়ার ব্যাপারে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি 


Post a Comment

Disqus