বার্তা নিউজ/ ১৩ আগষ্ট ২০১৬ / বন্দরের নবীগঞ্জে ২ মাদক ব্যবসায়ী পঞ্চায়েতের কাছে আনুষ্ঠানিক ক্ষমা চেয়ে মাদক ব্যবসা ছেড়ে দেয়ার অঙ্গিকার করেছে। গতকাল শুক্রবার বিকেলে নবীগঞ্জ রওশনবাগ এলাকায় মাদক ব্যবসায়ী ইমরান ও পিংকি নবীগঞ্জ রওশনবাগ পঞ্চায়েতের সভাপতি এম এ ওহাব ও সাধারণ সম্পাদক কামাল বাদশার কাছে লিখিত অঙ্গিকারে স্বাক্ষর দিয়ে মাদক ব্যবসা ছেড়ে দেয়ার ঘোষণা দেয়। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চায়েতের সদস্য আঃ রহিম, গালিব মিয়া, নূর হোসেন, কিম্মত আলী, বুলবুল, সুরুজ মিয়া, রুবেল, আলী আকবর, মরীফ, পাগলা মিয়া, মধু মিয়া, সাজু মিয়া প্রমুখ। ১৫ দিন পূর্বে এলাকাবাসী এ দুই মাদক ব্যবসায়ীকে ধাওয়া করে এলাকা ছাড়া করেছিল।


Post a Comment

Disqus