বার্তা নিউজ / ১০ অক্টোবর ২০১৬ / পূজার দিনগুলো মানেই মন ভরে সাজার সময়। বাজারের সেরাটা পরে ফেলার সুযোগ দিনগুলোতে। অঞ্জলি দেওয়ার সময় পাট-ভাঙা টাঙ্গাইল কিংবা ঢাকাই জামদানি পরতে পারেন। মেকআপ মিনিম্যাল। তবে গয়না পরুন ইচ্ছেমতো। খোঁপায় ফুল দিতে পারেন। সোনার কাঁটাও লাগাতে পারেন।
শখ করে কেনা কাতান সিল্ক বা ডিজাইনার আনারকলি পরুন সন্ধাবেলা। যে কোনও একটা স্টেটমেন্ট জুয়েলারি পরুন। হেয়ারস্প্রে দিয়ে চুলের ভলিউম বাড়িয়ে নিন। তারপর কোনও স্টাইলিশ আপডু করতে পারেন। ছোট চুল হলে কোয়ার্কি হেডগিয়ার ব্যবহার করতে পারেন। মোট কথা, চুল নিয়ে এক্সপেরিমেন্ট করুন।
সন্ধার মেকআপ গ্ল্যামারস হতে হবে। ক্রিম ফাউন্ডেশনের সঙ্গে একটু ব্রোঞ্জার মিশিয়ে বেসটা করুন। দেখবেন, একটা হালকা উজ্জ্বল মেকআপ হচ্ছে। চোখের কোণে, ভুরুর নিচে, নাকের উপর, ঠোঁটের উপর আর চিকবোনে হাইলাইটার লাগাতে পারেন। আইশ্যাডোয় গোল্ডেন, ব্রোঞ্জ, কপার-গোল্ড, শিমার ব্রাউনের মতো কালার প্যালেট ব্যবহার করুন। চোখে গাঢ় করে মাস্কারা আর শিমারি আইলাইনার লাগাতে পারেন। ঠোঁটের শেড নিয়েও এক্সপেরিমেন্ট করা যায়।ঠোঁটে ‘ব্লিংগি’ লুক অপছন্দ হলে কোনও ডার্ক ম্যাট শেড ব্যবহার করতে পারেন। প্লাম বা বেরি কালার ট্রাই করে দেখুন।
জুতা বাছুন পুরো দিনের প্ল্যান অনুযায়ী। সারাদিন ধরে পূজা দেখার প্ল্যান থাকলে আরামদায়ক জুতো ‘মাস্ট’। হিল বাদ দিয়ে ফ্ল্যাট্স পরাই ভাল। কিন্তু সন্ধেবেলা শুধু ম্যাডক্সে বসে আড্ডা দেওয়ার থাকলে আরেকটু ফ্যান্সি জুতো পরতেই পারেন!

Post a Comment
Facebook Disqus