বার্তা নিউজ / ১৪ নভেম্বর ২০১৬ /  স্বরাষ্ট্র ও পরাষ্ট্র মন্ত্রণালয় এবং এসপির কার্যালয়ের নাম ভাঙ্গিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার মুন্সি এমদাদ বিরুদ্ধে পুলিশ ছাড় বিনিময়ের ঘুষ বাণিজ্যর অভিযোগ পাওয়া গেছে। 
সরেজমিনে গিয়ে নাজমুল,সাজু, মোসলেউদ্দিনসহ আরও অনেকে জানান, থানার মুন্সি এমদাদ প্রতিজনে কাছ থেকে পুলিশ ছাড়পত্রের বিনিময়ের ৪/৫  হাজার করে টাকা ঘুষ দিচ্ছে। টাকা গুলো নেওয়া হয় স্বরাষ্ট্র ও পরাষ্ট্র মন্ত্রণালয় এবং এসপির কার্যলয়ে দেওয়ার কথা বলে। এমদাদের অবৈধ আয়ের উৎস্য আসে জটিল তথ্যে মাধ্যমে যেমন - গুরুত্বপূর্ণ মামলার কপি বিতরণ এবং  পুলিশ ছাড়পত্র প্রতিটিতে ৪/৫ হাজার টাকা করে।  মুন্সি এমদাদ প্রতিদিন ১০ থেকে ১৫ জনকে ছাড়পত্র দিচ্ছে , এর  বিনিময় প্রতিজনের কাছ থেকে ৪/৫ হাজার টাকা। এভাবে প্রতি মাসে মুন্সি এমদাদ ৬/৭ লাখ টাকা ঘুষ বাণিজ্য করছে। এছাড়াও আরো অতিরিক্ত ঘুষে অপরাধীদের ছাড়পত্র দেওয়া এবং গুরুত্বপূর্ণ তথ্য ও মামলার কপিসহ অনেক আয়ের উৎস্য আসে বিভিন্ন খাত থেকে। তার বিরুদ্ধে এতো অভিযোগ পাওয়া গেছে যা লিখে শেষ করা যাবে না। প্রতি জনের কাছে ছাড়পত্র দেওয়ার বিনিময় স্বরাষ্ট্র ও পরাষ্ট্র মন্ত্রণালয় এবং এসপির কার্যালয়ে টাকা দেওয়ার অজুহাত দেখিয়ে লক্ষ লক্ষ টাকা ঘুষ নিচ্ছেন মুন্সি এমদাদ । 
এই ঘটনায় সোনারগাঁ থানার ভার-প্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের পিপিএম বলেন, স্বরাষ্ট্র ও পরাষ্ট্র মন্ত্রণালয় এবং এসপির কার্যালয় দেখিয়ে টাকা নেওয়া বিশাল অন্যায় কাজ। পুলিশের ছাড়পত্র পাওয়া নাগরিক অধিকার, যদি কারো বিরুদ্ধে অভিযোগ না থাকে তবে সে অবশ্যই ছাড়পত্র পাবে। এর বিনিময়ে কোথাও টাকা দিতে হয় না। যদি ছাড়পত্রের বিনিময় মুন্সি টাকা নিয়ে থাকে তাহলে সে তার নিজের জন্য নিয়ে থাকে।
 এই ব্যাপারে প্রমাণ পেলে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এব্যাপাওে মুন্সি এমদাদের মুঠো ফোনে জানতে চাইলে তিনি ফোনটি কেটে দেন।  


Post a Comment

Disqus