বার্তা নিউজ/ ১৩ আগষ্ট ২০১৬ / বন্দরে বন্ধন সমাজ কল্যান সংসদের শুভ উদ্ধোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় বন্দর উপজেলার চরঘারমোড়া উত্তর পাড়া এলাকায় এ ক্লাবের উদ্ধোধন করা হয়। বন্ধন সমাজ কল্যান সংসদের শুভ উদ্ধোধন করেন হাজী ইব্রাহিম আলম চাঁন মডেল স্কুল এন্ড কলেজ র্গভনিং বডির সভাপতি আলহাজ্ব মঞ্জুর হাসান মঞ্জু। চরঘারমোড়া উত্তর পাড়া বন্ধন সমাজ কল্যান সংসদের সভাপতি মোঃ ওয়াসিমের সভাপতিত্বে ক্লাব উদ্ধোধনকালে উপস্থিত ছিলেন চরঘারমোড়া উত্তর পাড়া জামে মসজিদের সভাপতিত্বে মোঃ সালেহ আহাম্মদ, একই কমিটির সাধারন সম্পাদক মোঃ আব্দুল মতিন, সহ-সাধারন সম্পাদক মোঃ আবু সাহিদ পাঠান, জাপা নেতা আলাউদ্দিন দেওয়ানজী, সেভন সিক্সের এমডি মোঃ হাবিবুল্লাহ টুটুল, একই প্রতিষ্ঠানের এম ডি মোঃ জামান, সবুজ বাংলা যুব সংঘের সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির এলিন, আলীনগর স্বাধীনতা যুবসংঘের সভাপতি মোঃ কামরুল ইসলাম বাবুল, চর ঘারমোড়া এলাকার সমাজ সেবক শাহ জালাল, মোঃ শফিউদ্দিন ও মোঃ অপু আহাম্মেদ প্রমুখ। ক্লাব শুভ উদ্ধোধন অনুষ্ঠানের র্সাবিক সহযোগিতায় ছিলেন বন্ধন সমাজ কল্যান সংসদের সহ-সভাপতি মোঃ গোলাপ কাজী, সাধারন সম্পাদক মোঃ মাসুম ও যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মোশারফ হোসেন সানমুনসহ বন্ধন সমাজ কল্যান সংসদের কর্মকর্তা বৃন্দ ।

Post a Comment
Facebook Disqus