বার্তা নিউজ/ ১৩ আগষ্ট ২০১৬ / ৬৭ পিছ ইয়াবা ট্যাবলেট ও ২’শ গ্রাম গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে বন্দর থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকসহ এদেরকে গ্রেপ্তার করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে পৃথক ৩টি মামলা রুজু করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার এসআই আব্দুর রহমানসহ তার সঙ্গীয় র্ফোস গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়নস্থ রস্তমপুর ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ বন্দর কলাবাগ এলাকার রহমান আলী মিয়ার মাদক ব্যবসায়ী ছেলে ফয়সাল ওরফে আনন্দ (২০)কে গ্রেপ্তার করে। পরে বন্দর থানার অপর এসআই জাকিরুল ফিরোজসহ তার সঙ্গীয় র্ফোস গত বৃহস্পতিবার রাতে বন্দর থানার সালেহনগর এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ২’শ গ্রাম গাঁজাসহ বন্দর শাহী মসজিদ এলাকার ফুল চাঁন মিয়ার স্ত্রী মাদক ব্যবসায়ী খাদিজা (২৫) একই থানার বন্দর বাড়ৈইপাড়া এলাকার সিরাজুল ইসলামের মাদক ব্যবসায়ী ২ ছেলে পলাশ (২৭) ও রুবেল (২৪)কে গ্রেপ্তার করে। অন্যদিকে কামতাল তদন্ত কেন্দ্রের ইনর্চাজ এসআই আহসান উল্ল্যাহ চৌধূরীসহ তার সঙ্গীয় র্ফোস একই রাতে মদনপুর কামতাল এলাকায় অভিযান চালিয়ে ১৭ পিছ ইয়াবা ট্যাবলেট সহ উক্ত এলাকার মৃত শুক্কুর আলী মিয়ার মাদক ব্যবসায়ী ছেলে মোস্তফা (৩৫)কে গ্রেপ্তার করে। ধৃত মহিলাসহ ৫ মাদক ব্যবসায়ীকে পৃথক ৩ টি মাদক মামলায় গতকাল শুক্রবার সকালে তাদের আদালতে প্রেরণ করেছে পুলিশ।


Post a Comment

Disqus